• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩১:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণে ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

৫ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১২:৫০

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণে ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তের কোমরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ১৪বিজিবি ভুটিয়াপাড়া বিওপির সদস্যরা।

Ad

৫জুন বৃহস্পতিবার দুপুরে দুপুরে পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার ৪ জুন দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ ভুটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মোমিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে বের হয়। এসময় জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপির অধীন কোমরপুর মাঠের সীমান্ত পিলার ২৭৪/১-এস হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে পারলেও কাউকে আটক করতে পারেনি তাঁরা। যার আনুমানিক মূল্যে প্রায় ১ লাখ টাকা।

পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, রাতের অন্ধকারের কারণে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us