• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪৮:৫২ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় এতিম শিশুদের গরু উপহার দিল দৃষ্টান্ত ফাউন্ডেশন

৪ জুন ২০২৫ সকাল ০৯:৫৯:৫১

কুমিল্লায় এতিম শিশুদের গরু উপহার দিল দৃষ্টান্ত ফাউন্ডেশন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সংরাইশ সরকারি শিশু পরিবারে কোরবানির ঈদের দিনের জন্য প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় গরু উপহার দিয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন।

৩ জুন মঙ্গলবার সংরাইশ সরকারি শিশু পরিবারে নিবাসী শিশুদের কাছে উপহার পৌঁছে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।

এ সময় উপস্থিত ছিলেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, রোটারিয়ান আবদুল মতিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে।

শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি শিশু পরিবারের এতিম শিশুদের জন্য গরুর ব্যবস্থা করে দেয়ায় দৃষ্টান্ত ফাউন্ডেশন ও প্রবাসীসহ যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই এতিম শিশুসহ সকল এতিমদের পাশে যার যার অবস্থান থেকে পাশে থাকার আহবান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us