• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, নারী ও শিশুসহ গ্রেফতার ১১

১ জুন ২০২৫ বিকাল ০৫:৫৮:৪৭

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, নারী ও শিশুসহ গ্রেফতার ১১

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

১ জুন রোববার দুপুরে গ্রেফতার কৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা: লিচি (৪৮), ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।

পুলিশ জানায়, গত শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো। সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কর্মের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ব্যতীত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলো, কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলো তাঁরা। পরে তাঁদের গ্রেফতার করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গতকাল একটি মামলা করেছে বিজিবি। রোববার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us