• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ড্রামট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

২০ মে ২০২৫ সকাল ০৮:৫৫:১০

ড্রামট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। 

Ad

১৯ মে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমোহন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল পাবনা পৌর শহরের পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে।

Ad
Ad

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রাতুল বিকেলে পাবনা থেকে তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে একদন্ত যাচ্ছিল। পথে ত্রিমোহন নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন তারা।

স্থানীয়রা রাতুলকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও তার চাচাতো বোনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ আরও জানায়, ড্রাম ট্রাকটি আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us