• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে জাল নোটসহ গ্রেফতার ১

১৭ মে ২০২৫ বিকাল ০৩:৪১:০৮

কিশোরগঞ্জে জাল নোটসহ গ্রেফতার ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে জাল নোটসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ।

Ad

১৬ মে শুক্তবার সন্ধ্যায় উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে ৬ টি ১০০০ টাকার ও ২ টি ৫০০ টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার আতিকুর রহমান ‘জাল টাকা’ ও ‘জাল টাকার ডিলার’ পয়েন্ট নামক ফেসবুক পেজের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, আসামি এক বছর যাবৎ ১২৫০০ টাকার বিনিময়ে ৫০০০০ টাকার সমপরিমাণ জাল নোট কুমিল্লা শহরের চকবাজার এলাকার এক জাল নোট কারবারির কাছ থেকে সংগ্রহ করে সন্ধ্যার পরে জেনুইন নোটের সাথে ওই জাল নোট মিশিয়ে বিভিন্ন দোকানে কেনাকাটা করে আসছিল।

এছাড়াও চক্রটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করত। এরপর  জাল নোটের কারবারিরা অর্থের বিনিময়ে নির্ধারিত স্থান থেকে জাল নোট সংগ্রহ করত।

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us