• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঋণ আদায়ের নামে দুধেল গাভী নিয়ে যাওয়ায় দল থেকে বহিষ্কার বেল্লাল

১৬ মে ২০২৫ সকাল ১১:৫৬:৪২

ঋণ আদায়ের নামে দুধেল গাভী নিয়ে যাওয়ায় দল থেকে বহিষ্কার বেল্লাল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বেল্লাল হোসেন খান। ফলে মা থেকে আলাদা হয়ে পড়া বাছুরটিকে কোলে নিয়ে বিচার চেয়ে আদালতে হাজির হন সেই নারী।

Ad

ভুক্তভোগী নারীর নাম নারগিস আক্তার। তিনি শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা।

Ad
Ad

এই ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং মানুষের বিবেকে নাড়া দেয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয় রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতায়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন খানকে।

১৫ মে বৃহস্পতিবার রাতে রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি পাওনা টাকা আদায় করতে গিয়ে জনৈক আবু বকরের পোষা গাভী তার গোয়াল থেকে নিয়ে এসেছেন। যা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়। আমরা অত্যন্ত ব্যথিত হই। আপনার এই কর্মকাণ্ড কোনো সভ্যসমাজের আচারণ হতে পারে না। যেহেতু আপানি জেনে শুনে এ ধরনের কাজে লিপ্ত হয়েছেন তাই দল আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পদ ও পদবী এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us