• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার আজিম গ্রেফতার

১৪ মে ২০২৫ দুপুর ১২:০৫:১৯

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার আজিম গ্রেফতার

গাজীপুর (সদর) প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী আজিম সরকার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

Ad

তাকে ১৩ মে মঙ্গলবার ভোরে গাজীপুর সদর উপজেলা মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার হওয়া আজিম সরকার ওরফে আজিম সিকদার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। তিনি এলাকায় জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসেবে সকল কাজ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন।

সূত্র জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীর আলমের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য শুনে তিনি নাশকতার উদ্দেশে এলাকায় এসেছিলেন বলে পুলিশের ধারণা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসেছেন, গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us