• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

১২ মে ২০২৫ দুপুর ০২:৪৫:৩৮

কাউনিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকাগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত  হয়েছেন।

Ad

১১ মে রোববার রাত সাড়ে এগারোটায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বুরাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

যুবকদ্বয়ের নাম বেলাল হোসেন (৩৫) ও সঞ্জয় কুমার রায় (২৭)।  

নিহত বেলাল- ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সঞ্জয় একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে।  

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে আসা ঢাকা গামী শাহালী পরিবহন নামে একটি বাস  বেপরোয়া গতিতে অপর দিক থেকে আসা নিহত দুজনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। পরে দুজনে সিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে কাউনিয়া থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ও ঘাতক বাসটিকে জব্দ করে।

নিহতের চাচার সুমন কুমার রায় জানান, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে চড়ে রংপুর থেকে বাড়ি ফেরার পথে কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী নামের ঢাকাগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অবস্থায় দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী বাসের সাথে দুইজন মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন মারা যায়। পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us