• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে গলিত মরদেহ উদ্ধার

৮ মে ২০২৫ বিকাল ০৫:৩১:১৪

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে গলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৮ মে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নুল বারি বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে দুর্গন্ধ পেয়ে পুলিশকে স্থানীয়রা খবর দেন। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে ময়নুল বারির বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়িতে তিনি একাই থাকতেন। কীভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us