• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৮ মে ২০২৫ বিকাল ০৩:০৮:৪৪

রাজাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে খোকন আকন (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৬ মে মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব ফুলহার এলাকায় তার নীজ বাড়ীর পিছনে রেইনট্রি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খোকন আকন একই এলাকার মৃত মন্নান আকনের ছেলে ।

Ad
Ad

জানা যায়, খোকন আকন দীর্ঘ ১৮/১৯ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং সম্প্রতি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ০৭ মে মঙ্গলবার বিকালে খোকন আকনের বাড়ির পিছনের বাগানে রেইনট্রি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম। তার চিৎকারে নিহতের ভাই জুয়েল আকন আত্মীয়-স্বজনদের সহযোগিতায় মরদেহ নিচে নামিয়ে আনে।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায় মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us