• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার-নগদ অর্থসহ গ্রেফতার ২

২২ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১৫:১৬

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার-নগদ অর্থসহ গ্রেফতার ২

হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার নগদ অর্থসহ আরিফুল ইসলাম ওরফে ভটা চোরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভটা চোরের বাড়ি থেকে ১১ আনা ৭ রতির দুই জোড়া কানের দুল, ২ আনা ৫ রতি ওজনের একটি আংটি, এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্জের বালা ও তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Ad

২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

Ad
Ad

এর আগে ২১ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম ওরফে ভটা চোর (৩০) সদর উপজেলার লক্ষীপুর মাস্টারপাড়া গ্রামের মো. দুলালের ছেলে।

এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার কেনার দায়ে জেলা শহরের শিবতলা কর্মকারপাড়া এলাকার মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে শ্রী স্বাধীন নন্দিকে (৫৩) মামলার দ্বিতীয় আসামি করে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us