• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৬:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যা

১৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৪৮

শ্রীপুরে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জানালার গ্রিলে চিরকুট রেখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন পোশাক শ্রমিক তানজিনা আক্তার (২৫)।

Ad

১২ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে তানজিলার লিখা একটি চিরকুট উদ্ধার করা হয়।

Ad
Ad

তানজিনা তার মাকে উদ্দেশ্য করে ওই  চিরকুটে লিখে যান, আমি তানজিনা আক্তার, আমি নিজ ইচ্ছায় গলাই রসি দিয়ে আত্মহত্যা করতেছি। আমার পরিবার বাড়ি ও ওয়ালার কোনো দায়ী নয়। আমি এমন এক জনকে ভালোবাসি না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। তাই আমি চিন্তা করে দেখলাম যে আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম।

তানজিনা আরও লেখেন, মহারানী তানিয়াকে নিয়া তুমি ভালো থেকো। অনেক ভালো বাসতাম বলে তুমি আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলে। ভাল থেকো প্রিয় সুহাগ।

নিহত তানজিনা আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মো. সরাফত আলীর মেয়ে। তিনি উপজেলার আবদার গ্রামের জনৈক বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থেকে ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

স্থানীয়রা জানান, তানজিনার লিখে যাওয়া চিরকুট থেকে জানা যায়, তানজিনা সুহাগ নামের ছেলের সাথে প্রেম করতো। সুহাগের সাথে তানিয়া নামের কোনো মেয়ের সম্পর্ক রয়েছে। বিষয়টি মেনে নিতে পারেনি তানজিনা। এ নিয়ে সুহাগের সাথে তার মনোমালিন্য হয়ে থাকতে পারে। তানজিলার চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রেমিকের সাথে দ্বন্দ্বের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

তানজিনার মা জেসমিন জানান, তার মেয়ে ওই বাসায় থেকে চাকুরি করতো। শনিবার রাত ৮টার দিকে শুনতে পান সে আত্মহত্যা করেছে। গিয়ে মেয়ের মরদেহ দেখতে পাই। তার লিখা চিরকুট থেকে জানতে পারি তানজিনা সুহাগের সাথে প্রেম করতো। বিষয়টি আমাদের জানা ছিল না। ওই ছেলের সাথে দ্বন্দ্ব করে সে মৃত্যুর পথ বেছে নিয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us