• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৫:২১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

৯ এপ্রিল ২০২৫ সকাল ১০:০১:২৯

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ এপ্রিল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

Ad

মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতার মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) এস আই  রাসেল আহমেদ জানান, আমরা অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us