• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

৬ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৫৭:৩৭

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

Ad

৫ এপ্রিল শনিবার বিকেলে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সৈনিক মো. আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি ২৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে, বর্তমানে ২৪ পদাতিক ডিভিশনের অ্র্যাডহক রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২ এপ্রিল বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আল মামুন। শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us