• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

৫ এপ্রিল ২০২৫ দুপুর ০২:০৭:০৯

পাবনায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে।

Ad

নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ ৫ এপ্রিল শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরি দল।

Ad
Ad

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। একপর্যায়ে ২০ থেকে ২৫জন শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নদীর মাঝখানে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতড়ে নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। গতকাল তাদের সন্ধান মেলেনি। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযানে নামে তারা। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us