• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

৪ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১১:০৪

বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

পঞ্চগড় প্রতিনিধি: ঢাকা থেকে পঞ্চগড়ে বন্ধুদের সাথে মোটরসাইকেল ট্যুরে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোঁমুখি সংঘর্ষে ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে বাইকের অপর আরোহী মাহফুজ হাসান (৩০)।

Ad

৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে আহত মাহফুজ চিকিৎসাধীন রয়েছে।

Ad
Ad

এর আগে একইদিন বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে ঢাকা ডিএমপির নিউমার্কেট এলিফ্যান্ট রোডে থাকত। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন বাইক রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইক ট্যুরে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হয়। এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর  করেন। অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় হাসপাতালের সামনে সিয়াম মৃত্যুবরণ করেন। এদিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে একজন সহকারী ও গরুসহ আটক করে রাখে স্থানীয়রা।

এদিকে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us