• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩২:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৫৮ লাখ টাকার স্বর্ণ ও রিয়াল চুরির মামলার প্রধান আসামি গ্রেফতার

২২ মার্চ ২০২৫ বিকাল ০৫:৩২:১০

৫৮ লাখ টাকার স্বর্ণ ও রিয়াল চুরির মামলার প্রধান আসামি গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও সৌদি রিয়াল চুরির মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

২২ মার্চ শুক্রবার সকাল ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিন মোল্লাকে আটক করে। তিনি উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।

Ad
Ad

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী। তিনি মাঝে মাঝেই স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন এবং অবস্থান করতেন। গত ২২ নভেম্বর তিনি চম্পা বেগমের বাড়িতে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। ২৬ নভেম্বর চলে যাওয়ার পর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা। সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্ণালংকার, ডায়মন্ড, গয়না এবং সৌদি ৪০ হাজার রিয়াল খোয়া গেছে, যার মোট মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। পরে চম্পা বেগম এ বিষয়ে তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তা আর ফেরত না দেওয়ায় চম্পা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮ কে অনুরোধ জানালে তারা অভিযানে নামে এবং তাকে গ্রেফতার করে।

এদিকে গ্রেফতার নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৮ জানায়, ‘এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১


Follow Us