• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

১৯ মার্চ ২০২৫ দুপুর ০২:১৪:৫২

মাটিরাঙ্গায়  সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ প্রসীদ গ্রুপের এক সদস্য নিহত ও তার বোন আহত হয়েছেন।

Ad

১৯ মার্চ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ব্যক্তির নাম সুবি ত্রিপুরা (৩৫) ও আহত হলেন নিহতের বোন তারাবতী ত্রিপুরা (২০)।

ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা কপালে জখম হয়ে আহত হয়েছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনার বিষয়টি শুনেছি ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় এখনও নাম ঠিকানা জানা যায়নি। তবে পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us