• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩২:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লাকসামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

১৭ মার্চ ২০২৫ দুপুর ০২:৪১:৩৪

লাকসামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে এক গৃহবধূকে (১৯) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৬ মার্চ রোববার সকালে মামলা করা হলে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

Ad
Ad

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলো, লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ মার্চ শুক্রবার ভোরে ওই গৃহবধূ ও তার স্বামী লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি চালক মো. মাসুদ তাদের কৌশলে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে গৃহবধূকে লাকসামের পাইকপাড়ায় নিয়ে যায়। সেখানে মো. মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেন।

ওসি নাজনীন সুলতানা বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হয়। পুলিশ দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। আমরা এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us