• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৩:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বামনায় বেড়িবাঁধ নির্মাণ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

৯ মার্চ ২০২৫ দুপুর ১২:৫০:৪৯

বামনায় বেড়িবাঁধ নির্মাণ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বিষখালি নদীর তীরে চলাভাঙায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।

৮ মার্চ শনিবার দুপুরে এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রাশেদ খান মামুন।

এ সময় বক্তব্য রাখেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবু সালেহ হাওলাদার।

এছাড়া, উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রিনা বেগম, বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রায় দেড় লাখ টাকায় এ বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে।

এ বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙার বৃহৎ একটি এলাকা প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us