• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১০:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৫ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:২২

ফুলবাড়ীতে জিয়া সাইবার ফোর্সের ১০ম  প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Ad

৫ মার্চ বুধবার বিকেলে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষীন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

আলোচনা সভায় জিয়া সাইবার ফোর্সের ফুলবাড়ী উপজেলার সভাপতি রোকনুজ্জামান লাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আলম পেয়ারার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক সদস্য সচিব অপৃর্ব লাল সেন প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়া পরিবারসহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us