• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৬:০৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি দিপু ভূঁইয়া

১৯ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২২:০০

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহেল সারোয়ার ও মোহাম্মদ আবু জাফর।

Ad

১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার।

Ad
Ad

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জন প্রার্থী নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্যরা হলেন- চেম্বারের পরিচালক পদে জেনারেল গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬




এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৫৯




Follow Us