• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২০:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ১

২৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২২:২১

লক্ষ্মীপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরে ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান জিহাদ নামে একজনকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, জিহাদ একজন মাদক কারবারি। আটকের সময় তার কাছ থেকে বিশেষ কৌশলে জুতার ভেতরে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Ad

২৯ জানুয়ারি বুধবার বিকেলে জেলা ডিবির পরিদর্শক মো. আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুলতান মুন্সি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জিহাদ ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে। জেলা ডিবির পরিদর্শক মো. আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

আলমগির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জিহাদকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us