• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরছে কৃষকরা

২০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩২:৩৯

শিবগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরছে কৃষকরা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল সেটি আর নেই। কৃষকরা তাদের জমিতে স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

২০ জানুয়ারি সোমবার সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যও নিয়মিত টহল দিচ্ছেন। এছাড়া কৃষকরাও তাদের কৃষি জমি চাষাবাদে জমিতে ফিরছেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. জামিল উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তের প্রান্তে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি এখন থেমে গেছে এবং সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে। কৃষকরা কৃষি জমিতে কাজ করছেন। তবে উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্ত এলাকার কৃষি জমিতে জনসাধারণের সমাগমে কৃষকের ফসল যেমন- সরিষা, ভুট্টা ও গম জাতীয় ফসল কিছুটা নষ্ট হয়েছে। তাই কৃষি অফিস থেকে তাদেরকে সহোযোগিতা করলে কৃষক উপকৃত হবে।

৫৯ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কৃষকদের মাঠে যেতে কোনো সমস্যা নেই। তারা খেতে যাচ্ছেন এবং কৃষিকাজ করছেন। কোনো সমস্যা হচ্ছে না। অনুগ্রহ করে কেউ সীমান্ত এলাকায় যাবেন না এবং কৃষক ও স্থানীয় জন সাধারণের ফসলের মাঠ নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি।

বাংলাদেশের ভেতরে গাছের ডাল কাটা নিয়ে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে এ নিয়ে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us