• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে দুঃস্থদের মাঝে ডায়াবেটিক সমিতির কম্বল উপহার

৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৮:১৬

নোয়াখালীতে দুঃস্থদের মাঝে ডায়াবেটিক সমিতির কম্বল উপহার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদি হাসপাতাল রোড়ে শীতার্ত ২০০ জন দুঃস্থদের মাঝে কম্বল উপহার দিয়েছেন নোয়াখালী ডায়াবেটিক সমিতি। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নোয়াখালী ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

Ad

অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী ডায়াবেটিক সমিতি এই শীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে, সেটি প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শীতার্তদের মাঝে এরই মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে গরীব, অসহায়দের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের অর্থশালী ব্যক্তিরা এগিয়ে আসা উচিত।

Ad
Ad

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম বলেন, ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে প্রতি বছর শীতে জেলা শহরের এবং শহরের বাহিরে প্রত্যন্ত এলাকার গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরাব হোসাইন, সমিতির সহসভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, অ্যাডভোকেট এ বি জাকারিয়া, কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us