• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৬:২৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে ৫৫ লাখ টাকার কোকেন ও হেরোইন জব্দ

৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫৪:০৯

পঞ্চগড়ে ৫৫ লাখ টাকার কোকেন ও হেরোইন জব্দ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ টাকার নিষিদ্ধ মাদক কোকেন ও হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪২৮ হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে আল গালিব নামে একটি যাত্রীবাহী বাসের লকার থেকে এক কেজি ৬১ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি।

মাদকদ্রব্য বহনকারী কাউকে পাওয়া যায়নি। উদ্ধার কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২



Follow Us