• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলবে বিএনপি নেতা মোকাদ্দাসের বিরুদ্ধে পাথর চুরির অভিযোগ

৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:০৯

মতলবে বিএনপি নেতা মোকাদ্দাসের বিরুদ্ধে পাথর চুরির অভিযোগ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন স্থাপনা কাজের পাথর চুরির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি দুপুরে নিরিবিলি পরিবেশ পেয়ে ছয় চাক্কা ট্রাক্টর নিয়ে লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল নির্মাণের জন্য রক্ষিত পাথর বোঝাই করছিল, তা দেখে সন্দেহ হলে স্থানীয়রা পাথর বোঝাই ছয় চাক্কা ট্রাক্টর আটক করে।

Ad
Ad

ট্রাক্টর ড্রাইভার জানান, লুধুয়া গ্রামের বশির উদ্দিন পাটোয়ারী ছেলে মোকাদ্দাস পাটোয়ারীর কথায় আমি এখান থেকে অন্যত্র পাথর নেয়ার জন্য গাড়ি লোড করছি। বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আকাশ ঠিকাদারের ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানায়। ইঞ্জিনিয়ার রাসেল কিছু জানে না বলায় বিষয়টি নিয়ে আরও সন্দেহ জাগে।

৫ জানুয়ারি রোববার দুপুরে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কার্যালয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসা করেছে বলে সুসংবাদ কর্মীদের জানায়।

অভিযুক্ত মোকাদ্দাস পাটোয়ারী বলেন, অন্য এক ঠিকাদারের নির্মাণ কাজে পাথরের সংকট দেখা দেওয়ায় পাথর নিতে চেয়েছি। আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিতে এসেছি এটা আমার ভুল হয়েছে।

এ বিষয়ে লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, মোকাদ্দাস যে ভুল করেছে সেজন্য একটি অঙ্গীকারনামা দিয়ে গেছে।

উল্লেখ্য, মোকাদ্দাস পাটোয়ারী বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত রয়েছে। ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে ব্যানার ফেস্টুনে তার নাম লেখা রয়েছে। রাজনৈতিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনিয়ম করে আসছে সে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us