• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪২:৩৪

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গলায় ফাঁস দিয়ে সাহিদা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

Ad

৬ জানুয়ারি সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাহিদা আক্তার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় সাহিদা তার মা এবং শাশুড়ি একই বাড়িতে বসবাস করতেন।

Ad
Ad

নিহতের শাশুড়ি রোকেয়া বেগম জানান, সকালে ফজরের নামাজের পর সাহিদা আক্তারকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করি। কেবিনের দরজা ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে রান্নার সময়েও তার সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেয়। পরে টিনের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখি, সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। এরপর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গির বলেন, ঘটনাস্থল থেকে সাহিদা আক্তারের মৃতদেহ ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us