• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৭:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় আরিচা-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৫:২১

ঘন কুয়াশায় আরিচা-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এই অবস্থায় আরিচা নৌপথে মাঝ নদীতে আটকে আছে ‘খান জাহান আলী’ ফেরিটি এবং পাটুরিয়ায় মাঝ নদীতে আটকা পড়েছে ‘বি এস জাহাঙ্গীর’ ও ‘বাইগার’ নামের দুটি ফেরি।

Ad

৪ জানুয়ারি শনিবার রাতে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

Ad
Ad

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে শনিবার রাত ১১টা ৪০ মিনিটে আরিচা-কাজিরহাট এবং রাত ১ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার তীব্রতা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us