• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৪৫:৩৫ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

সেনবাগ জাসাসের সভাপতি বাবলু ও সম্পাদক সেলিম

১ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩০:২২

সেনবাগ জাসাসের সভাপতি বাবলু ও সম্পাদক সেলিম

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল মান্নান বাবলুকে সভাপতি ও সহিদ উদ্দিন সেলিমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলন স্বাক্ষরিত পৌরসভা জাসাসের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

Ad
Ad

নবঘোষিত কমিটির সভাপতি আবদুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন সেলিম জানান, নবগঠিত কমিটি নিয়ে বিএনপির যে কোন কর্মসূচি পালন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাসাসকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

Ad

সেনবাগ পৌরসভা কমিটি ঘোষণা করায় সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us