• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩১:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৩:১৪

মাটিরাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বালক ও বালিকা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ভবানী চরন ও আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।

Ad

১৮ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে ক্ষুদে ফুটবলারদের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

Ad
Ad

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লা মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষীকাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us