• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪২:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

১৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৫:৪২

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Ad

১৬ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর (রথেরপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী কমিউটার ট্রেন মদনপুর রথেরপাড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে স্থানীয়দের কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, সোমবার বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী ৭১ আপ কমিউটার ট্রেনটি মদনপুর রথেরপাড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us