• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪১:৩২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে ১৬তম বার্ষিক বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৩৮:১৬

ঘাটাইলে ১৬তম বার্ষিক বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: সেবার তাগিদে গড়ি মৈত্রীর বন্ধন, সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ ১৬তম বার্ষিক বৃত্তি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আবুধাবির ওয়াটার অ্যান্ড ইলেক্ট্রিসিটির চিফ ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বায়েজিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. মাহবুবুর রহমান খান পালন, সংগ্রামপুর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মির্জা রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুমন। ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর ও কালিহাতী উপজেলার চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর প্রায় ৭ শতাধিক ছাত্র এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us