• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪০:৫০ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো: জেলা প্রশাসক

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:১৬:১০

ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: আমাদের মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন সেটা হল একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র। ২৪ এ ছাত্র জনতাও এই লক্ষ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।

Ad

১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

Ad
Ad

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আমাদের মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা চেয়েছিলেন যেখানে সন্ত্রাস, হানাহানি থাকবে না। ন্যায় বিচার থাকবে। একটি দেশ শুধু স্বাধীন না, এখানে ন্যায় বিচার থাকবে। সবাই নিশ্চিন্তে থাকবেন, এমন একটি সমাজ তারা চেয়েছিলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝলো বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। এ জাতি যেন দাঁড়াতে না পারে, সে জন্য আমাদের অধ্যাপক, কবি, সাহিত্যিকদের ওরা তুলে নিয়ে হত্যা করেছে। গত ৫৩ বছরে প্রতি মুহূর্তে আমরা তাদের অভাব অনুভব করেছি। বাংলাদেশ যেন দাঁড়াতে না পারে এই লক্ষ্যেই ওরা এ কাজগুলো করেছিল। আমরা জাতি হিসেবে সেভাবে দাঁড়াতে পারিনি। এই বুদ্ধিজীবীরা যদি থাকতো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১০:৪৭




রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৭:১১



এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:২৩


Follow Us