• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩০:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

স্বৈরাচার বিদায় হলেও প্রেতাত্মারা বিরাজমান: সুলতান সালাউদ্দিন টুকু

৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৮:৪৭

স্বৈরাচার বিদায় হলেও প্রেতাত্মারা বিরাজমান: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই,  বরং ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান।

Ad

৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহিদ মিনার প্রাঙ্গণে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মরহুম শামছুল হকের ১৬তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে। তখনই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকতে চাই। এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রয়াত পৌর চেয়ারম্যান শামসুল হকের ছেলে মাহমুদুল হক সানু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us