• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২২:৩৭ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মামুনুল হক

৭ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩৬:৫৯

ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মামুনুল হক

নওগাঁ প্রতিনিধি: ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

Ad

৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে নওগাঁর সদর উপজেলা আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাত সম্মেলনে এই আহবান জানান তিনি।

Ad
Ad

মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না।

মামনুল হক আরও বলেন, ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের সূচনা হয়েছিল ১৯৭২ সালে সংবিধানে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় ওপরে যাবে। আর কোনো দিন তারা বাংলাদেশের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না।

সংবিধান সংস্কারের জন্য যে যার মতামত দিচ্ছে উল্লেখ্য করে মামুনুল হক বলেন, আমরা তৌহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই। বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। আরও যদি কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us