• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫০:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

Ad

৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চাকাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনের মধ্যে ট্রাক এবং বাসের দুই চালকসহ দুইজন যাত্রী রয়েছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

ওসি আব্দুল গফুর জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই মোড়ে সকাল ৮টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীতমুখী ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে কোচের চালক এবং ট্রাকের চালকসহ আরও ২ যাত্রী নিহত হয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ২০ জনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us