• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৯ শিক্ষার্থী

২৮ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৩:৫৩

পটুয়াখালীতে অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৯ শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন শিক্ষার্থী।

Ad

২৭ নভেম্বর বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে অধ্যয়নরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে।

Ad
Ad

বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার ওই শিক্ষার্থীরা কোচিং সেন্টারে অধ্যয়নের জন্য যায়। পরে রাত নয়টার দিকে শারমিন (১৪) নামের এক শিক্ষার্থীর প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। তার অসুস্থ হওয়ার পরপরই পর্যায়ক্রমে সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪) শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে।

তারা সবাই হাসপাতালে ভর্তি আছে। তবে তারা ঠিক কী রোগে আক্রান্ত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি চিকিৎসক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us