• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর বেগমগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬

২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৬:২৪

নোয়াখালীর বেগমগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

Ad

নিহত মো. ফয়সাল হোসেন (৯) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো. মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।    

Ad
Ad

২৬ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী-মজুমদারহাট সড়ক সংলগ্ন তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এই ঘটনা ঘটে।  

জানা যায়, নিহত ফয়সাল আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সে ক্লাসে আসে।  বেলা সাড়ে ১১টার দিকে বিরতি চলাকালীন মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা বেকু মেশিন দেখতে যায় ফয়সাল। সে মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছানোর সাথে সাথে কবরস্থানের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও ৬ জন পথচারী গুরুতর আহত হয়। আহতরা ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে সড়কের কাজে ব্যবহৃত বেকু মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবরস্থানের দেয়ালের ওপর দিয়ে বেকু মেশিনের মাথার অংশ কবরস্থানের দিকে মুখ করে রেখে মেশিনটি ঠিক করা হয়। বেকু মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে পরবর্তীতে ধসে পড়ে।  

বেগমগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us