• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

২৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৫:১৩

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

Ad

১০ নভেম্বর রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করে। এতে নোমানের বাবা মামুন মিয়ার মত ছিলো না। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us