• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৩০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বিগত নির্বাচনে মরা মানুষ ও প্রবাসীরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে: গয়েশ্বর চন্দ্র

১৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:২৪

বিগত নির্বাচনে মরা মানুষ ও প্রবাসীরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে: গয়েশ্বর চন্দ্র

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিগত সরকারের আমলে মরা মানুষ ও প্রবাসীরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে কিন্তু সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই। তাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমাদের সংগ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

Ad

১৭ নভেম্বর রোববার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

গয়েশ্বর চন্দ্র বলেন, আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীরা প্রস্তুত থাকেন। দিনের ভোট দিনেই হবে, সবাই নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন সেই দিনটির প্রত্যাশায় রইলাম। এছাড়া তিনি তার বক্তব্যে কেরানীগঞ্জকে মাদক মুক্ত রাখতে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।

জিনজিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ কামালের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, আগানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আরমান উল্লাহ ডাবলু। কর্মীসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us