• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪১:৫৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

১৬ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫৯:৪৬

দৌলতখানে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে মাছের পোনা ধ্বংসকারী অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

Ad

১৫ নভেম্বর শুক্রবার সকাল থেকে উপজেলার হাজিপুর, মদনপুর ইউনিয়নের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড’র সহায়তায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

এসময় মেঘনা নদী থেকে তিনটি খুঁটি, চরঘেরা জাল, ঘন ফাঁসের মিনি পাইজাল ও ঘন ফাঁসের কোনা জাল কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন, এসব অবৈধ জালে জাটকা, পোয়া ও পাঙ্গাসের পোনা ধ্বংস হয়। দৌলতখানে অবৈধ জাল ব্যবহারের একটি সিন্ডিকেট বিভিন্নভাবে অভিযান প্রতিরোধে বাধা প্রদান করলেও মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল প্রতিরোধে উপজেলা মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us