• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৮:০২:৪১

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

কুমিল্লা প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছার বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

Ad

১২ নভেম্বর মঙ্গলবার অভিযানে ৫টি দোকানকে ৫টি মামলায় মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও শাহীন আক্তার শিফা। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক চন্দন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us