• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

১০ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:১১:২৪

ঝিনাইদহে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

ঝিনাইদহে প্রতিনিধি: চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ঝিনাইদহের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

Ad

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দলটি শোকাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

Ad
Ad

১০ নভেম্বর রোববার সকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে শহীদ রাকিবুল হোসেনের বাসায় যান প্রতিনিধি দলটি। তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম এ মজিজ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী হাসনাইন মনজুর মোর্শেদ ইমন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

প্রসঙ্গত, চব্বিশের গণআন্দোলনে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে রাকিবুল হোসেন এবং শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আমদ আলী মণ্ডলের ছেলে সাব্বির মণ্ডল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us