• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়ায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:০০

কালিয়ায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। ৪ নভেম্বর সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Ad

পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক।

Ad
Ad

এদিকে, হত্যাকাণ্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us