• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

‘জয় বাংলা’শ্লোগান দিয়ে ক্যাম্পেইন শুরু করলেন বাগেরহাট সিভিল সার্জন

২৫ অক্টোবর ২০২৪ দুপুর ১২:২১:৫২

‘জয় বাংলা’শ্লোগান দিয়ে ক্যাম্পেইন শুরু করলেন বাগেরহাট সিভিল সার্জন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন শুরু করেন সিভিল সার্জন।

Ad

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ ও জেলা প্রশাসক পত্নী ডা. ইসরাত জাহান।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুল জামান প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন “জয় বাংলা” শ্লোগান দিয়ে ক্যান্সার টিকার ক্যাম্পেইন উদ্বোধন করেন।

৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীকে এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান।

সিভিল সার্জনের ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগেরহাটের রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ ব্যক্তিবর্গের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us