• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাজিতপুরে রেলওয়ে স্টেশনের পানির ব্লক নোংরা, দুর্ভোগে যাত্রীরা

৭ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০৫:৪৯

বাজিতপুরে রেলওয়ে স্টেশনের পানির ব্লক নোংরা, দুর্ভোগে যাত্রীরা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেল স্টেশন হয়ে নিয়মিত ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামগামী কয়েকটি লোকাল ও আন্তঃনগর ট্রেন চলাচল করে। প্রতিদিনই এখানে সহস্রাধিক যাত্রী ওঠানামা করে।

গুরুত্বপূর্ণ এ স্টেশনের একমাত্র পানির ব্লকটির অবস্থা খুবই বেহাল। দীর্ঘদিন ধরে স্যাঁতসেঁতে, শ্যাওলাযুক্ত ও নোংরা অবস্থায় রয়েছে এটি। যাত্রীরা এখান থেকে পানি পান করতে ভয় পান। ফলে মাঝেমধ্যেই দূর-দূরান্তের যাত্রীরা পড়েন চরম বিপাকে।

Ad

প্ল্যাটফর্মে অপেক্ষারত কয়েকজন যাত্রী জানান, চরম পিপাসা পেলেও কিছু করার নেই এখানে। লোক দেখানো একটি পানির ব্লক আছে। অথচ, মনে হচ্ছে, কখনই এটা পরিষ্কার করা হয় না। জীবাণুমুক্ত পানির পরিবর্তে জীবাণুযুক্ত পানি পাওয়া যায় এখানে।

Ad
Ad

আরেক যাত্রী আফসোস করে বলেন, সরকারি টাকায় এখানকার কর্মকর্তা-কর্মচারীরা মাস শেষে ঠিকই বেতন নিচ্ছেন। অথচ, পানির ব্লকটি পরিষ্কার করতে এদের কষ্ট লাগে।

এ বিষয়ে জানার জন্য স্টেশনে কোনো দায়িত্বরত অফিসারকে পাওয়া যায়নি। সবগুলো রুম তালাবদ্ধ ছিলো। স্টেশন মাস্টারও কাউন্টারে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us