• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৭:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল সায়মনের নানা আয়োজন

২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৭:৪৭

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল সায়মনের নানা আয়োজন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে কক্সবাজারের পাঁচ তারকা মানের হোটেল সাইমন।

Ad

২৭ শুক্রবার সকাল ৯টায় পর্যটন দিবসের রালি, রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি পালন করেছে হোটেল কর্তৃপক্ষ।

Ad
Ad

দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দক্ষিণ এশিয়ার সেরা হোটেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় ম্যানেজার পুবুদু ফার্নান্দেজকে কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি জিএএম আশেক উল্লাহ। সাইমন হোটেলের পক্ষ থেকে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হোটেল সাইমনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন হোটেল সাইমনের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার ইমরান হোসাইন, শেফ এক্সিকিউটিভ প্যাট্রিক্স গোমেজসহ প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us