• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫২:৫৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে: ফজলুল করিম

২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০৭:১১

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে: ফজলুল করিম

জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে পুরাতন কারিকুলাম প্রণয়ন করতে হবে। একই সাথে বর্তমান শিক্ষা কারিকুলাম সংযোজন বিয়োজন কমিটিতে বিগত সরকারের দুইজন দোসরকে বাদ দিয়ে দুইজন আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে।

২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় আব্বাস আলী খান মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রভাষক মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সংগঠনের সেক্রেটারি মাহমুদুল হাসান ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মো. রবিউল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us