• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু

৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৫৯:০৮

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Ad

নিহতরা হচ্ছেন- মো. তালেব (৩০), আ. ছাত্তার (৫০) ও আসাদুল (২৮) তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। এ ঘটনায় নিহত তিন ও আহত দুইজন।

Ad
Ad

স্থানীয়রা জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেবের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার মরদেহ হাসপাতালে এবং ঘাতক তালেবের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us